সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

জিয়াই বঙ্গবন্ধুর হত্যাকারী, বিএনপি তা স্বীকার করে নিয়েছে: তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ছাত্রদলের সমাবেশ থেকে ‘পঁচাত্তরের হাতিয়ার আরেকবার গর্জে উঠার’ ডাক দিয়ে বিএনপি নেতারা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর খুনি হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও অছাত্রদের সমাবেশ ঘটিয়ে পঁচাত্তরের হাতিয়ার স্লোগান দিয়ে প্রমাণ করেছে যে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড জিয়াউর রহমান ঘটিয়েছে এবং বিএনপি সেটি স্বীকার করে নিয়েছে।’

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী যুব মহিলা লীগ আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে’ বক্তৃতায় তিনি এ কথা বলেন। যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অপু উকিলের সঞ্চালনায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন নির্ধারিত হওয়ার পর বিএনপি সারাদেশে ভিন্ন রকমের একটা পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে দেশের নিজস্ব টাকায় যখন পদ্মা সেতু হয়েছে তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের মাথা খারাপ হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমও তাদের সমালোচনায় ভরে গেছে, লজ্জায় তাদের মাথা হেঁট হয়েছে। একারণে তারা সমগ্র বাংলাদেশে ভিন্ন রকমের একটা পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে যাতে মানুষের মধ্যে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে তা নষ্ট করা যায়।’

এসময় ‘যুব মহিলা লীগের মেয়েরাই বিএনপি-জামাতকে প্রতিহত করার জন্য যথেষ্ট’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘স্বাধীনতাবিরোধীদের নিয়ে সমগ্র বাংলাদেশে আবার ২০১৩-১৪-১৫ সালের মতো অগ্নিসন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকারী এই বিএনপি-জামাতের অপশক্তিকে আমাদের প্রতিহত করতে হবে। এদেশের আপামর গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আছে এবং থাকবে।’

সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘এই বাংলাদেশে যারা নৈরাজ্য সৃষ্টি করেছে, যারা বাংলাদেশকে ধ্বংস করার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলো সেই বিএনপি-জামাত আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ওরা লাশ চায়, ওরা লাশের রাজনীতি করে, দেশকে অস্থিতিশীল করতে চায়, ওদের রুখতে হবে।’

এর পরপরই মন্ত্রী সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভা, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন ও বার্ষিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়ের সচিব মো: মকবুল হোসেনের পরিচালনায় অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, খাদিজা বেগমসহ কর্মকর্তারা সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জিয়াই বঙ্গবন্ধুর হত্যাকারী, বিএনপি তা স্বীকার করে নিয়েছে: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১২:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২