মাত্র ১৫ দিনেই প্লান দিচ্ছে বিসিসি- মেয়র সাদিক
- আপডেট সময় : ০৬:০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২ ৯৯ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল সিটি কপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, পরিকল্পনা করে বরিশাল শহরকে তৈরী করতে হবে। এজন্য বরিশাল বাসীকে সহযোগীতা করতে হবে। আমরা চাই একটি সুন্দর বরিশাল নগরী উপহার দিতে।
বরিশাল সিটি কপোরেশন মাত্র ১৫ দিনের মাথায় প্লান পাস করছে। কাগজপত্র ঠিক থাকলে আর কোন ধরনের জটিলতা না থাকলে সিটি কপোরেশন মাত্র ১৫ দিনের মধ্যে বা তার আগেও প্লান পাশ করে দিতে পারে। কিন্তু জমিতে ভাগবাটোয়ারা, বন্টন না হলে ঝামেলা দেখা দেয়। বিগত দিনে এমন ঝামেলার সম্মুখিন হতে হয়েছে। তাই কাগজপত্র ঠিক থাকলে আমরা কারো অনুমোদন আটকে রাখিনা। অনেকে বাইরে বলে বেড়ায় সিটি কপোরেশন প্লান দেয়না। কিন্তু কেন সিটি কপোরেশন প্লান দেয়না সেটি সাধারন মানুষের জানা উচিত।
মঙ্গলবার বিকেলে নগরীর কালীবাড়ি রোডের নিজ বাসভবনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, এখন প্লানিং সেকশন নতুন করে তৈরী করা হয়েছে। আমরা চলতি মে মাসের সভায় ৬০ টি আবেদনের মধ্যে ৫১ টি আবেদনের প্লান পাস করেছি। বিভিন্ন অনিয়মের কারনে ৯টি প্লান পাস করা হয়নি। তিনি আরো বলেন, আমরা ১৫শ’র বেশি প্লান দিয়েছি। এখন প্রতিমাসে গড়ে ১০০ টি প্লান পাশ করছি। এতে বরিশাল আরো উন্নত হচ্ছে। তবে এনিয়ে যারা বাইরে সমালোচনা করছেন তাদেরকে কাগজপত্র ঠিক করে প্লান নেওয়ার জন্য আহবান জানান মেয়র।
এসময় তিনি বলেন, পদ্মা আর পায়রাকে ঘিরে বরিশালে অনেক স্থাপনা গড়ে উঠবে। তবে বরিশাল শহর যেন একটি পরিস্কার পরিচ্ছন্ন শহর আর বসবাস উপযোগী শহর হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, বরিশাল নগরী আরো বর্ধিত করার জন্য আমরা কাজ করছি। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় ও মেরিন একাডেমি বরিশাল সিটি কপোরেশনের মধ্যে থাকতে আমাদের কাছে আবেদন করেছে। এছাড়া এয়ারপোর্ট ও চরবাড়িয়ার কিছু অংশ বিসিসি’র মধ্যে নিতে চাই।

























