সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ভোলায় আড়ত মালিকের বেডরুম থেকে জেলেদের ২০ মণ চাল উদ্ধার, আটক-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলা ৭ নং টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় মনিরাম বাজারের চাল আড়ত মালিক মো. নাছির তালুকদারের বসতঘরের বেডরুম থেকে জেলেদের ২০ মণ সরকারি চাল উদ্ধার করেছে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

মঙ্গলবার (৩১ মে) রাত ৮ টার দিকে এ চাল উদ্ধার করা হয়। সেই সঙ্গে আটক করা হয়েছে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চৌকিদার মো. আনর আলী ও আড়ত মালিক মো. নাছিরকে।

আজ মঙ্গলবার (৩১ মে)রাত ১০ টার দিকে ইউএনও মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পেরেছেন মনিরাম বাজারের চাল ব্যবসায়ি নাছির তালুকদারের বসতঘরে জেলেদের দেয়া সরকারি চাল রয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮ টার দিকে তিনি বোরহানউদ্দিন থানা পুলিশের সহযোগিতা নিয়ে নাছির তালুকদারের বসতঘরে অভিযান চালায়।

এসময় তাঁর বসতঘরের বেডরুম থেকে প্ল্যাস্টিকের ১৩ বস্তাসহ মোট ২০ মণ চাল উদ্ধার করা হয়। সিলগারা করে দেয়া হয় বসতঘরটি।

পরে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ৭ নং টবগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চৌকিদার আনর আলী ও আড়ত মালিক নাছির তালুকদারকে আটক করা হয়।

ইউএনও আরও জানান, উদ্ধার হওয়া চাল ও আটককৃতদেরকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। এবং ঘটনারটির তদন্ত প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় আড়ত মালিকের বেডরুম থেকে জেলেদের ২০ মণ চাল উদ্ধার, আটক-২

আপডেট সময় : ০৫:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২