সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

উজিরপুরে মায়ের পরকীয়ার বলি তৃতীয় শ্রেণীর ছাত্র নিখোঁজের ৪ দিন পরে খাল থেকে বস্তা বন্দি লাশ উদ্ধার: গ্রেফতার- ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের উজিরপুরে নিখোঁজের ৪ দিন পর দীপ্ত মণ্ডল নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রের বস্তাবন্দি লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) ভোর সাড়ে ৫টায় উপজেলার হারতা-সাতলা খাল থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। দীপ্ত মণ্ডল (৮) উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কাজী বাড়ি গ্রামের দীপক মণ্ডলের ছেলে। গ্রেফতারকৃতরা হলেন একই এলাকার রতন বিশ্বাস ও তার স্ত্রী ইভা এবং নয়ন শীল। দীপ্ত নিখোঁজের পর থেকে প্রতিবেশী রতন বিশ্বাস ও নয়ন শীলের ওপর সন্দেহ করেন স্বজন ও স্থানীয়রা। ৩০ মে গভীর রাতে হারতা বাজারের ছোট ব্রিজ এলাকায় নয়ন শীল পানি দিয়ে তার সেলুনের মেঝে পরিস্কার করার সময় স্থানীয়দের মাঝে সন্দেহ আরও ঘনিভূত হয়। দীপ্তর স্বজন ও স্থানীয়রা নয়ন শীল ও তার ঘর মালিক রতন বিশ্বাসকে ধরে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে রাত সাড়ে তিন টার দিকে তারা দীপ্তকে হত্যার কথা স্বীকার করে। এ সময় পুলিশকে খবর দিলে ৩১ মে ভোর সাড়ে ৫টায় হারতা বাজারের পার্শ্ববর্তী খাল থেকে বস্তাবন্দি অবস্থায় দীপ্তর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা নয়ন শীলের সেলুনের মধ্যে বসে দীপ্তকে হত্যা করা হয়। তালা বদ্ধ সেলুনের ভিতরে থাকা লাশে পচন ধরে গন্ধ বের হওয়ায় ৩০ মে গভীর রাতে বস্তা বন্দি করে খালে ফেলে দেওয়া হয়। দীপ্তর মায়ের সঙ্গে রতন ও নয়ন দু’জনের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ছেলে দীপ্ত দেখে ফেলায় এ হত্যাকান্ড বলে স্থানীয়রা জানান।
এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আলী আর্শাদ জানান,গত শুক্রবার (২৭ মে) রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় দীপ্ত। ছেলে নিখোঁজের বিষয়ে তার বাবা দীপক মণ্ডল শনিবার (২৮ মে) রাতে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনায় রতন বিশ্বাস ও তার স্ত্রী ইভা এবং নয়ন শীলকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা বা কি কারণে এই হত্যাকাণ্ড করা হয়েছে সে বিষয়ে বিস্তর তদন্ত চলছে বলেও তিনি জানান। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে মায়ের পরকীয়ার বলি তৃতীয় শ্রেণীর ছাত্র নিখোঁজের ৪ দিন পরে খাল থেকে বস্তা বন্দি লাশ উদ্ধার: গ্রেফতার- ৩

আপডেট সময় : ০৮:৩৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২