সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশালে পুত্র সন্তান না হওয়ায় গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুত্র সন্তান না হওয়ায় এক গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত রবিবার বিকালে ওই উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক গ্রামে এই ঘটনা ঘটে। আজ সোমবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনার বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা।
নিহতের নাম পারভিন বেগম। সে ওই উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক গ্রামের মানিক সিকদারের মেয়ে এবং একই এলাকার আক্তার সিকদারের স্ত্রী।

নিহতের তার বাবা ও ভাই অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুক দাবি ও পুত্র সন্তান না হওয়াসহ নানা অজুহাতে প্রায়ই পারভীনকে মারধর করতো তার স্বামী আক্তার সিকদার। নির্যাতন সহ্য করতে না পেরে গত শুক্রবারও তার বাবার বাড়িতে চলে আসে পারভিন। কিন্তু তিন কন্যার কথা ভেবে পারভিন স্বামীর বাড়িতে ফিরে যায়। গতকাল রবিবার দুপুরে আবারও পারভিনের ওপর অমানবিক নির্যাতন চালায় স্বামী। একপর্যায়ে পারভিন অসুস্থ হয়ে পড়লে শ্বশুরবাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু সেখানে অবস্থার অবণতি ঘটলে পারভিনকে বরিশালে প্রেরণ করেন চিকিৎসক। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই পারভিনের মৃত্যু হয়।
কাজীরহাট থানার ওসি মো. জুবায়ের মুঠোফোনে জানান, খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে পুত্র সন্তান না হওয়ায় গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০১:৪৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২