সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বাবুগঞ্জে ৪ দিনের ব্যবধানে একই গ্রাম থেকে ১২ টি ছাগল ৩ গরু চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী গ্রাম থেকে ৪ দিনের ব্যবধানে ১২ টি ছাগল ও ৩ টি গরু চুরির ঘটনা ঘটেছে।
জানাযায়, রোববার (২৯মে) দিবাগত মধ্য রাতে উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী গ্রামের ফরিদ উদ্দিন হাওলাদারের পুত্র রবিউল ইসলাম হাওলাদারের ফার্ম থেকে ১২ টি ছাগল নিয়ে যায় চোর চক্র। এর আগে (২৬ মে) বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর দিনমজুর আব্দুল রাজ্জাক হাওলাদার ( চারুর বাড়ি) এর গোয়াল ঘর থেকে ৩ টি গরু নিয়ে যায় চোর চক্র।
ভুক্তভোগী রবিউল ইসলাম হাওলাদার জানান, প্রতিদিনের মতো গত রোববার রাতে তার ছাগলের ফার্মে খড়কুটো দিয়ে ঘুমাতে যান। পরে সকাল বেলা তার ছাগলের ফার্মে গিয়ে ১৪ টি ছাগলের মধ্যে কেবল ২ টি ছাগল দেখতে পান। ধারণা করা হচ্ছে মধ্যরাতের পরে যেকোনো এক সময় চোরেরা তার ১২ টি ছাগল চুরি করে নিয়ে গেছে।
গরু চুরি যাওয়া দিনমজুর আব্দুল রাজ্জাক হাওলাদার জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে গোয়ালঘরে গিয়ে খড়কুটো দিয়ে ঘুমাতে যান। পরে সকাল বেলা গোয়ালঘরে গিয়ে তিনটি গরুর একটিও দেখতে পাননি। ধারণা করা হচ্ছে মধ্যরাতের পরে যেকোন এক সময় চোর চক্র তার তিনটি গরু চুরি করে নিয়ে গেছে। এঘটনায় আব্দুল রাজ্জাক হাওলাদার দিশেহারা হয়ে পড়েন।
পরপর একই গ্রামে গরু ছাগল চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গ্রামের গরু ছাগলের খামারিরা দুশ্চিন্তায় পরে গিয়েছে। স্থানীয়রা ধারনা করছেন কুরবানীর ঈদ কে সামনে রেখে গবাদিপশু চুরি আরো মারাত্মক আকার ধারন করতে পারে। চোর চক্রের সাথে স্থানীয় একটি গ্রুপ জড়িত আছে।
বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন, গরু ছাগল চুরির ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছি। আমরা আসে পাশের সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পেয়েছি রাতে ওই এলাকা থেকে একটি হলুদ পিকআপ বের হয়েছে। তবে পিকআপের নম্বর সনাক্ত করা সম্ভব হয়নি। চোর সনাক্তে পুলিশ তৎপর রয়েছে। আশা করি শিঘ্রই চোর চক্র সনাক্তে সফলতা আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে ৪ দিনের ব্যবধানে একই গ্রাম থেকে ১২ টি ছাগল ৩ গরু চুরি

আপডেট সময় : ১১:২৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২