বানারীপাড়ায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ১২:৫৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২ ১১৫ বার পড়া হয়েছে

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ইসলামী ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ২০২১ শিক্ষা বর্ষের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহা.জহিরুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা চুন্নু ফকির, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাসুদ করিম,মলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুর উদ্দিন,উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এনামুল কবির প্রমুখ। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখ। এসময় শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ পুরস্কার বিতরণ করা হয়। ###

























