সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে বানারীপাড়ায় নিবন্ধনহীন এক ক্লিনিক ও ৩ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ার চাখারে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে নিবন্ধনহীন একটি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। ২৮ মে শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুর আলম উপজেলার চাখারে বরিশাল সদর হাসপাতালে কর্মরত ডা. রিতা রাণী শীলের পরিচালিত ফাইভ ডক্টর’স ক্লিনিক কাম ডায়াগনস্টিক সেন্টার,আনোয়ার হোসেনের বনানী ডায়গনস্টিক সেন্টার ও সৈয়দ আবু বকর সিদ্দিকের চাখার ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে গিয়ে নিবন্ধন না থাকায় এগুলো বন্ধ করে দেন। এসময় বানারীপাড়া থানার উপ-পরিদর্শক স্বপন চন্দ্র দে উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুর আলম বলেন,৭২ ঘন্টার মধ্যে দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের স্বাস্থ্য অধিদপ্তরের নিদের্শনার আলোকে চাখারে নিবন্ধনহীন একটি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বন্ধের এ মৌখিক নির্দেশ না মানলে পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও বিশারকান্দিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গড়ে ওঠা নিবন্ধনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হবে বলেও তিনি জানান। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুর আলমের এ উদ্যোগকে সাধুবাদ জানালেও এটা যেন নিছক ‘আইওয়াশ’ না হয় সেই দাবি স্থানীয় সচেতন মহলের। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে বানারীপাড়ায় নিবন্ধনহীন এক ক্লিনিক ও ৩ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

আপডেট সময় : ১১:২১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২