সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

পটুয়াখালীতে তালাক দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা: যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: পটুয়াখালীর দুমকি উপজেলায় সাবেক স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় আব্দুল জ‌লিল‌ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ মে) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা পুলিশের একটি টিম তাকে মিরপুর উপ‌জেলার সামন্ত গ্রা‌মের বাড়ি থেকে গ্রেফতার করে। জলিল সামন্ত এলাকার নূর আলীর ছেলে।

বাউফল-দুমকি সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহেদ চৌধুরী জানান, গত ২৬ মে দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাসিয়া গ্রামে বাবার বাড়িতে অগ্নিদগ্ধ হন ইতি বেগম (২৬)। তিনি ওই এলাকার আবদুল মান্নান খানের ছোট মেয়ে।

তালাক দেওয়াকে কেন্দ্র করে শ্বশুরের (আবদুল মান্নান) ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ইতির গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় জলিল। পরে পালিয়ে যায়।

অ‌গ্নিদদ্ধ অবস্থায় ইতিকে প্রথমে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। তবে বরিশাল থেকে ঢাকা নিয়ে যাওয়ার পথে শুক্রবার (২৭ মে) সকল ৭টায় ইতির মৃত্যু হয়। ইতির বড়ভাই ফারুক খান জানান, তাদের পাঁচ ভাইবোনের মধ্যে ছোট ই‌তি বেগম। অভাবের সংসার ছেড়ে সাত বছর আগে অন্য ভাই-বোনের সাঙ্গে ঢাকায় যান ইতি।

পরে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি নেন। সেখানে চাকরির সুবাদে কু‌ষ্টিয়ার জ‌লি‌লের সঙ্গে পরিচয় হয়। পরে প্রেম করে বিয়ে করেন তারা। বিয়ের পরে ভালোই চলছিল। তাদের সংসার তা‌দের সা‌ড়ে পাঁচ বছ‌রের একটা ছে‌লে সন্তান র‌য়ে‌ছে। তবে বছর দুই আগে থেকে জলিল যৌতুকের দাবিতে ই‌তির ওপর শা‌রীরিক ও মান‌সিক নির্যাতন শুরু করে। এরপর ই‌তি সন্তান নি‌য়ে বাবার বা‌ড়িতে বসবাস শুরু করেন।

ফারুক খান বলেন, ‘জলিলের অত্যাচার সইতে না পেরে ইতি গোপনে গত ১৩ মে জলিলকে তালাক দেয়। তালাকের চিঠি হাতে পেয়ে ইতিকে পুড়িয়ে হত্যার হুমকি দেয়। গত বৃহস্পতিবার জলিল ঢাকা থেকে আমাদের বাড়িতে পৌঁছায়। পরে ঘুমন্ত অবস্থায় ইতির গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার করে।

এ সময় আমার বাবা-মা দেখে ফেললে জলিল দৌড়ে পালিয়ে যায়। মৃত্যুর আগে আমার বোন বলে গেছে, তার গায়ে জলিল পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। আগুন দিয়ে তার পাশে দাঁড়িয়েছিল।’ দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

স্বজনদের বক্তব্য ও সুরতহাল প্রতিবেদনে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। আলামত হিসেবে ঘটনাস্থল থেকে দুইটি পেট্রোলের বোতল জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে তালাক দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা: যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৩:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২