সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

নাগরপুরবাসীকে কাঁদিয়ে চলে গেলেন বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশে জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এবং সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী (৭০) মারা গেছেন। শুক্রবার (২৭ মে) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন তিনি। এর আগে গতকাল (২৬ মে) সন্ধ্যায় পেটের তীব্র ব্যাথা নিয়ে ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি ছিলেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ার উপজেলার জননন্দিত এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একই সাথে তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। এদিকে নাগরপুর ও দেলদুয়ার উপজেলার সর্বস্তরের জনসাধারণের মধ্যে বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। নাগরপুর উপজেলা বিএনপি সদস্য সচিব মো: হাবিবুর রহমান হবি বলেন, টাঙ্গাইলের জনপ্রিয় এই নেতার এই সময়ে চির বিদায় আমাদের জন্য নি:সন্দেহে বড় ধাক্কা। তার মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা নাগরপুরবাসী এক মহান নেতাকে হারালাম।

গৌতম চক্রবর্তী ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ (নগরপুর-দেলদুয়ার) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ – ২০০৬ মেয়াদ কালে তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপি প্রার্থী হিসাবে দুই বার বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী কে পরাজিত করেন।এছাড়াও ২০০৮ ও ২০১৮ সালের সাধারণ নির্বাচনে টাঙ্গাইল-৬ সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন। দীর্ঘ সংসার জীবনে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সন্তান সহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী এবং শোভাকাঙ্খী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরবাসীকে কাঁদিয়ে চলে গেলেন বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী

আপডেট সময় : ০১:০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২