সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা তসলিম তালুকদারের স্মরণসভা ও দোয়ানুষ্ঠান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাত সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও বন্দর বাজারের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তসলিম তালুকদারের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে বুধবার সন্ধ্যা ৭ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মোল্লা,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সরদার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস স্মরণ সভায় সঞ্চালনা করেন। পরে তসলিম তালুকদারের রুহের মাগফেরাত কামনায় বন্দর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নুর-এ নুরের পরিচালনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, প্রয়াত আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম তসলিম তালুকদার বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের মেজ ভাই। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা তসলিম তালুকদারের স্মরণসভা ও দোয়ানুষ্ঠান

আপডেট সময় : ১০:০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২