সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

সিলেটের এমসি কলেজের হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের এমসি কলেজের হোস্টেল থেকে এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মে) সকালে হোস্টেলের চার তলার একটি কক্ষে স্মৃতি নামের ওই ছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। স্মৃতি এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী।
এমসি কলেজের সহযোগী অধ্যাপক মো: তৌফিক এজদানী চৌধুরী জানান, স্মৃতি নামের ওই ছাত্রী নতুন ছাত্রী হোস্টেলের (চার তলায়) সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে, রাতেই স্মৃতি আত্মহত্যা করেছে। সকালে অন্যান্য শিক্ষার্থী তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। ওই শিক্ষার্থীর অভিভাবকদের খবর দেয়া হয়েছে।
সকাল দশটার দিকে শাহপরাণ (র.) থানা পুলিশের ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, ওই ছাত্রীর অভিভাবকদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান, কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। খতিয়ে দেখার পর জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের এমসি কলেজের হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২