বাবুগঞ্জে ঐচ্ছিক তহবিলের চেক ও শুকনো খাবার বিতরণ করলেন লুৎফুন্ নেসা খান এমপি
- আপডেট সময় : ০১:১৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২ ১০৯ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ সংরক্ষিত নারী আসনের(৪৮) সংসদ সদস্য লুৎফুন্ নেসা খান এর নামে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিলের চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঐচ্ছিক তহবিলের ৫ হাজার টাকা করে ২৯ জনকে চেক ও ৪শত অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন (৪৮) এর এমপি লুৎফুন্ নেসা খান।
উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য টিএম শাহজাহান তালুকদার, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা দিলিপ রাজা, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান সবুজ, উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা মোঃ খলিলুর রহমান, যুবমৈত্রীর সভাপতি মোঃ হাসানুর রহমান পান্নু প্রমূখ।

























