সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বাউফলে সুদের টাকা নিয়ে দ্বন্দ্ব, হামলা-পাল্টা হামলায় আহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: পটুয়াখালীর বাউফলে সুদের টাকা দিতে বিলম্ব হওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় ৩জন আহত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) দুপুর দেড়টা দিকে উপজেলা কালাইয়া আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও আহতরা জানান, কালাইয়া গ্রামের বাসিন্দা মো. কালু ব্যাপারী একই এলাকার মো. মানিক সিকদারের ছেলে মো. মিলন (২৮) নামের এক ব্যক্তির কাছ গত বছর নিদিষ্ট সুদের বিনিময় দেড়লাখ টাকা ধার নেয়। ওই টাকা দিতে বিলম্ব হওয়ার দ্বন্দ্বের জেরে ঘটনার দিন বেলা ১২টার দিকে কালাইয়া বটতলা এলাকায় কালু ব্যাপারীকে মো. মিলন, জাহিদুল, ফয়সালসহ ৪/৫জন মারধর করে।

এঘটনার পর দুপুর দেড়টার দিকে কালু ব্যাপারীর ছেলে মো. তাফজিল (১৭) সাঙ্গপাঙ্গ নিয়ে জাহিদুলের উপর হামলা চালায়। হামলায় জাহিদ ও ফয়সালকে আহত করা হয়। গুরতর আহত জাহিদকে স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কালু ব্যাপরী বাউফল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে তাবজিলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর বাবা কালু ব্যাপারী মুঠোফোনে বলেন,‘আমি সুদের ওপর মিলনের কাছ থেকে টাকা নিয়েছি। কিছু টাকা পাবে এটা সত্যি। ওই টাকা দিতে বিলম্ব হওয়ায় আজ (মঙ্গলবার) দুপুর ১২ টার দিকে মিলন ও জাহিদুল আমার আড়াই বছরের শিশু সন্তানের সামনে বসে আমাকে মারধর করে।

তখন আমার শিশু সন্তান ভয়ে চিৎকার করলেও আমাকে তারা ছাড়েনি। এই কথা শোনার পর আমার ছেলে তাবজিল গরুর হাটের পশ্চিম পাশে আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে জাহিদুলকে পেয়ে মেরেছে।’ বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাউফলে সুদের টাকা নিয়ে দ্বন্দ্ব, হামলা-পাল্টা হামলায় আহত ৩

আপডেট সময় : ০৩:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২