সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বাবুগঞ্জে নির্মানাধীন রাস্তা ফেলে রাখায় ভোগান্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২ ১৮২ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামে নির্মানাধীন ৫০০ মিটার রাস্তা খোরাখুরি করে ফেলে রাখায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শত শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষ ভোগান্তি পোহাচ্ছ।

গত দুই মাস যাবৎ পাংশা গ্রামের মোসলেম আলী খান দাখিল মাদ্রাসা থেকে সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন এর বাড়ি পর্যন্ত(বিজেপি) বরিশাল, জালকাঠি, পিরোজপুর প্রকল্পের আওতায় নির্মানাধীন হাফ কিলোমিটার রাস্তা ঠিকাদার প্রতিষ্ঠান ফেলে রাখায় চরম ভোগান্তির সৃষ্টি হয়। মাটি খুরে রাখায় অল্প বৃষ্টিতে হাটু সমান পানি জমে থাকে রাস্তাটিতে।

ফলে মোসলেম আলী খান মডেল দাখিল মাদ্রাসা, পাংশা বায়তুল আমিন নুরানি মাদ্রাসা ও মোসলেম আলী খান এতিম খানার প্রায় ৫শত জন শিক্ষার্থী ও শিক্ষকরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে অনিহা প্রকাশ করছেন।
মোসলেম আলী খান দাখিল মাদ্রাসার সুপার মাও: আহমদ উল্লাহ বলেন, রাস্তাটি ফেলে রাখায় মাদ্রাসায় উপস্থিতির সংখা দিন দিন কমে যাচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা তলিয়ে যাতায়াত অনুপযোগী হয়ে পরে। আমাদের দাবী, রাস্তাটির কাজ দ্রুত শেষ করা হয়।
উপজেলা উপ সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন বলেন, রাস্তাটিতে দুই এক দিনের মধ্যে বালু ফেলবে বলে জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান কোহিনুর এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী।

কাজের দায়িত্বে থাকা মোঃ টুকুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোসলেম আলী খান মডেল দাখিল মাদ্রাসার সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল বলেন, রাস্তার কাজ যে ঠিকাদার প্রতিষ্ঠান পায় তারা কাজ না করে সাব ঠিকাদার নিয়োগ দিয়ে থাকে। ফলে কাজগুলো ধীর গতিতে সম্পন্ন হয়। শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি নিয়ে আমি প্রকৌশলীর সাথে কথা বলবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে নির্মানাধীন রাস্তা ফেলে রাখায় ভোগান্তি

আপডেট সময় : ১২:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২