সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

ঘোড়াঘাটে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২ ২৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,(ঘোড়াঘাট, দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে গলায় ওড়না পেচিয়ে সাজু (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বউয়ের উপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে সাজুর পরিবার থেকে জনা গেছে।
২০ মে শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে। ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত সাজু মিয়া উপজেলার মগলিশপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত প্রায় ১ বছর পূর্বে উপজেলার বরাতীপুর গ্রামের দুলালের মেয়ে সীমা আক্তারের সাথে সাজুর বিয়ে হয়। কিছুদিন পূর্বে তার স্ত্রী তার পিতার বাড়িতে বেড়াতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। শুক্রবার দুপুরে স্ত্রী সীমা আক্তারকে নিয়ে আসার জন্য মোবাইলে সাজুর কথাবার্তা হয় এবং কথার এক পর্যায়ে কথা কাটাকাটি হয়।
পরে দুপুরে বাড়ির লোকজন জুমার নামাজে গেলে সাজু মিয়া তার নিজ শয়ন ঘরের তীরের সাথে ওড়না বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বাড়ির লোকজন নামাজ থেকে ফিরে এসে ঘরের দরজায় ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
ঘোড়াঘাট থানার (ওসি) ইন্সপেক্টও তদন্ত মোঃ মমিনুল ইসলাম জানান, আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়না তদন্তের জন্য মরদেহ শনিবার সকালে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। আমরা একটি অপমৃত্যুর মামলা করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

আপডেট সময় : ০২:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২