সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি সাড়ে ৮২ হাজার টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দেশে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্বর্ণের দাম। মাত্র চার দিনের মাথায় আবারও স্বর্ণের দাম বাড়ালো ব্যবসায়ীরা। এবার প্রতি ভরিতে স্বর্ণের দাম এক লাফে প্রায় চার হাজার ২০০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাশে জুয়েলার্স সমিতি (বাজুস)। এই ঘোষণার ফলে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৮২ হাজার ৪৬৪ টাকা।

এর ফলে দেশের বাজারে সর্বোচ্চ দামের রেকর্ড গড়লো মূল্যবান এই ধাতুটি। রোববার থেকে নতুন এইদাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

এর আগে গত ১৮ মে স্বর্ণের দাম এক দফা বাড়িয়েছিল বাজুস। মাত্র চার দিনের মাথায় আবারও দাম বাড়ানো হলো। তবে স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

শনিবার বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে মুদ্রাবাজারে ডলারসহ বিভিন্ন মুদ্রার দাম অস্বাভাবিক হারে বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির সভায় স্বর্ণের দাম পুনর্নিধারণ করা হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে প্রতি ভরি ৮২ হাজার ৪৬৪ টাকা। যা গত চারদিন আগে নির্ধারণ করা হয়েছিল ৭৮ হাজার ২৬৫ টাকা।

এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম চার হাজার ৩২ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৭৩২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম তিন হাজার ৫০০ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৫৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২১ ক্যারেট স্বর্ণ ৭৪ হাজার ৭০৮ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ৬৪ হাজার ৩৫ টাকা দরে বিক্রি করা হচ্ছিল।
সনাতন পদ্ধতির স্বর্ণের দামও বাড়ানো হয়েছে দুই হাজার ৮৭৫ টাকা। ফলে এই মানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৫৬ হাজার ২২০ টাকা। এতদিন এই মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল ৫৩ হাজার ৩৬৩ টাকায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি সাড়ে ৮২ হাজার টাকা

আপডেট সময় : ০৩:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২