সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঝালকাঠিতে পাবজি গেমস খেলতে না দেয়ায় প্রবাসীর স্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:১২ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে মোবাইল ফোন দিয়ে পাবজি গেমস খেলতে না দেয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রী নুসরাত জাহান শান্তা (২১) আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবী।

শুক্রবার মধ্যরাতে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। শান্তা মিয়ারহাট গ্রামের মো. নুরে-আলম হাওলাদারের মেয়ে ও শ্রীমন্তকাঠি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. আমিন হাওলাদারের স্ত্রী।

নিহতের বাবা মো. নুরে-আলম হাওলাদার জানায়, তিন বছর আগে শান্তার সাথে আমিনের পারিবারিক ভাবে বিবাহ হয়। স্বামী প্রবাসে থাকায় শান্তা তার বাবার বাড়িতেই থাকতো এবং মোবাইলে পাবজি গেমস খেলে সময় কাটাতো। ঘটনার দিন শুক্রবার শান্তার মা রিনা বেগমের সাথে মোবাইল গেমস খেলা নিয়ে ঝগড়া হয়।

এক পর্যায়ে শান্তা ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা চালের পোকা মারা ঔষধ খেয়ে ফেলে। শান্তার পরিবার ঘটনা টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শান্তার পাকস্থলী ওয়াস করে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাবা নুরে-আলম।

এ ব্যাপারে রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শনিবার সকালে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে পাবজি গেমস খেলতে না দেয়ায় প্রবাসীর স্ত্রীর

আপডেট সময় : ০২:৫৪:১২ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২