সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বানারীপাড়ায় হাসপাতাল থেকে মৃত ঘোষিত শিশু দাফনের প্রস্তুতিকালে নড়ে ওঠায় বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২ ৩৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় পুকুরের পানিতে পরে যাওয়া শিশুকে হাসপাতাল থেকে চিকিৎসক মৃত ঘোষণা করার পরে দাফনের প্রস্তুতিকালে নড়ে ওঠায় পুনরায় হাসপাতালে এনে বিক্ষোভ করেছে স্বজনেরা।
জানা গেছে,উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহম্মদাবাদ বেতাল গ্রামের রাজ মিস্ত্রি মো. সুমনের দুই বছরের শিশু সাইমুন ২০ মে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উঠানের পাশে পুকুর পাড়ে খেলার ছলে পানিতে পরে যায়। ওই সময় শিশুটির মা উঠানে ধান সিদ্ধ করছিলেন। তাৎক্ষনিক শিশুটিকে অচেতন অবস্থায় পুকুর থেকে তুলে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুব্রতদেব পাল সকাল ১০টা ৫ মিনিটে মৃত ঘোষণা করেন। স্বজন ও এলাকাবাসী জানান, পরে বাড়িতে নিয়ে দাফন করার জন্য প্রস্তুতি নিলে হঠাৎ শিশুটি নড়েচড়ে ওঠে এবং হিচকে দিয়ে তার মুখ থেকে পানি গড়িয়ে পরে। যা তার মা- বাবা সহ স্থানীয়রা দেখতে পান। ফলে পুনরায় শিশুটিকে নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে তারা বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন এবং চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে বিক্ষোভ প্রদর্শণ করেন। এসময় বিক্ষুদ্ধ জনতা লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করে চিকিৎসকের বিচার দাবি করেন। খবর পেয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করেন। এদিকে দ্বিতীয় দফা চেষ্টার পরেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। এ বিষয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত ডা. সুব্রতদেব পাল দাবি করেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তারপরেও অক্সিজেন দেওয়া ও ইসিজি করাসহ সবধরণের চেষ্টা করা হয়েছে। দ্বিতীয়বার নিয়ে আসার পরেও পুনরায় অক্সিজেন দেওয়া ও ইসিজি করাসহ সর্বাত্মক চেষ্টা করা হয়েছে।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন,হাসপাতালে বিক্ষোভের কথা জেনে অপ্রীতিকর ঘটনা এড়াতে তাৎক্ষনিক গিয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে শিশুটির স্বজনসহ বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করা হয়।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় হাসপাতাল থেকে মৃত ঘোষিত শিশু দাফনের প্রস্তুতিকালে নড়ে ওঠায় বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৫১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২