সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

কল রেকর্ড ফাঁস হওয়ার পর ক্ষমা চাইলেন ছাত্রলীগ নেত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের নতুন কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন সুস্মিতা বাড়ৈ। তার বিরুদ্ধে বিবাহিত হওয়ার সত্ত্বেও পদ পাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকের সাথে অসদাচরণ করেন সুস্মিতা। তার সাথে এক সাংবাদিকের একটি কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এর জের ধরে ফেসবুকে ক্ষমা চেয়েছেন এই ছাত্রলীগ নেত্রী।
রবিবার ফেসবুকে সুস্মিতা লিখেছেন, ‌‘যে কল রেকর্ডটা ফাঁস হয়েছে তখন কমিটির চাপে আমার মানসিক অবস্থা ভালো ছিলো না। আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। যার কারণে সাংবাদিক ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

আরেকটি পোস্টে সুস্মিতা লিখেছেন, ‘কাল (গত শুক্রবার) যখন ইডেন কলেজের কমিটি হয়। তারপর থেকেই কল আসা শুরু হয়। একের পর এক কল, কেউ অভিনন্দন দিচ্ছেন কেউবা খোঁচা দিচ্ছেন, কেউবা বাজে কথা বলছেন। একটা পর্যায়ে আমি বিরক্ত হয়ে ফোনে সাংবাদিক ভাইকে কথাগুলো বলেছি।

সম্পূর্ণ আমার ইচ্ছার বিরুদ্ধে কথাগুলো বলেছি। ’
জানা যায়, ২০১৮ সালের ১ জুলাই চিরঞ্জিৎ রায় নামে এক ব্যক্তিকে বিয়ে করেন সুস্মিতা। নোটারি পাবলিকের কার্যালয়ে তাদের দুজনের করা ‘হিন্দু বিবাহের হলফনামা’র একটি কপিও পাওয়া যায়। গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত কেউ ছাত্রলীগের পদ পাওয়ার সুযোগ নেই। তবে সুস্মিতা বিষয়টি অস্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কল রেকর্ড ফাঁস হওয়ার পর ক্ষমা চাইলেন ছাত্রলীগ নেত্রী

আপডেট সময় : ১০:১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২