সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বরিশাল সুদের টাকার নারীকে শ্লীলতাহানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ ॥ সুদের টাকার জন্য হিন্দু সম্প্রদায়ের এক ব্যবসায়ীর বসতঘরে প্রবেশ করে তার স্ত্রীকে মারধর করে শ্লীলতাহানী, বৃদ্ধা মাকে মারধর ও মেয়েকে তুলে নেয়ার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুদি কারবারির হুমকির মুখে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন পরিবারটি।

ঘটনাটি বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের। শনিবার সকালে বাটাজোর গ্রামের হীরালাল দাসের ছেলে পান ব্যবসায়ী অজিত দাস অভিযোগ করে বলেন, গত পাঁচ বছর পূর্বে লক্ষণকাঠী গ্রামের সুদি কারবারি দাদন সরদারের কাছ থেকে ব্যবসার জন্য আমি চার লাখ টাকা সুদে এনেছি। পরবর্তীতে তাকে ১২ লাখ টাকা পরিশোধ করা হয়। এরপরেও ওই সুদি কারবারি আমার কাছে আরো পাঁচ লাখ টাকা দাবী করে আসছে।

অজিত দাস আরও জানান, সুদি কারবারি দাদনের দাবীকৃত পাঁচ লাখ টাকা উত্তোলনের জন্য গত বৃহস্পতিবার (১২ মে) বিকেলে সহযোগীদের নিয়ে তার (অজিত) বাড়িতে আসেন। এসময় তাকে (অজিত) বাড়িতে না পেয়ে সুদের টাকার জন্য তার স্ত্রীকে তুলে নিতে ব্যর্থ হয়ে মারধর করে শ্লীলতাহানী করে। পুত্রবধূকে রক্ষায় এগিয়ে আসলে দাদন ও তার লোকজনে অজিতের ৮০ বছর বয়সের বৃদ্ধা মাকে মারধর করে। এছাড়াও তার (অজিত) মেয়েকে তুলে নেয়ার হুমকি প্রদর্শন করা হয়।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম হোসেন বলেন, অজিত দাসের বাড়িতে ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি লোকজন নিয়ে অজিতের স্ত্রীর হাত ধরে টানা হেচরা করছে সুদি ব্যবসায়ী দাদন। এমনকি টাকা না দিলে অজিতের মেয়েকে তুলে নেওয়ার হুমকি দেয়া হয়েছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে লোকজন নিয়ে সুদি কারবারি দাদন চলে যায়। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, সুদের টাকার জন্য একটি পরিবারের সাথে এরকম আচরন কাম্য নয়। ঘটনার সময় ভুক্তভোগী পরিবারটি আমাকে ফোনে বিষয়টি জানিয়েছেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয়।

তবে সুদের অভিযোগ অস্বীকার করে দাদন সরদার বলেন, অজিত দাস আমার কাছ থেকে ধার বাবদ পাঁচ লাখ টাকা নিয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল সুদের টাকার নারীকে শ্লীলতাহানি

আপডেট সময় : ০৯:৫৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২