সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গলাচিপায় চুরির অপবাদে শিকলে বেঁধে নির্যাতন, নিখোঁজ কিশোর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: পটুয়াখালীর গলাচিপায় চুরি অপবাদ দিয়ে এক কিশোরকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ৯ মে উপজেলা সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে নির্যাতনের পর থেকে নিখোঁজ রয়েছে ওই কিশোর।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কিশোরকে একটি গাছের সঙ্গে লোহার শিকলে বেঁধে বোয়ালিয়া রাড়ি বাড়ির হজরত আলী নামে এক ব্যক্তি তাকে মারধর করছেন আর আশপাশে দাঁড়িয়ে দেখেছেন ওই বাড়ির লোকজন।

এ সময় অনেককে ভিডিও করতেও দেখা গেছে। মারধরে কিশোরের শরীরে রক্তাক্ত জখম হতেও দেখা গেছে। ভুক্তভোগী কিশোরের পরিবারের অভিযোগ, ৯ মে থেকে ১১ মে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়।

তবে ১১ মে রাতের পর থেকে ওই কিশোরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নির্যাতিত কিশোরের সৎ মা বলেন, ‘আমরা ঢাকায় থাকি। ছেলে বাড়িতে থাকতো। খবর পেয়ে বাড়িতে এসেছি। আমার ছেলেকে টাকা চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়।

তাকে দফায় দফায় তিনদিন হজরত আলী, ফেরদৌস, মমতাজ এবং তানিয়া অমানবিক নির্যাতন করেন। এরপর থেকে ছেলেকে খুঁজে পাচ্ছি না।’ এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সওকত আনোয়ার ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। পটুয়াখালীর পুলিশ সুপার মোহম্মদ শহীদুল্লাহ বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গলাচিপায় চুরির অপবাদে শিকলে বেঁধে নির্যাতন, নিখোঁজ কিশোর

আপডেট সময় : ০৯:৫৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২