সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

সাবেক এমপি নূর আফরোজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে বগুড়ার সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নূর আফরোজ বেগম ওরফে জ্যোতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বুধবার (১১ মে) বগুড়ার বিশেষ জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ আদেশ দেন।

নূর আফরোজ বেগম বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা। তিনি বগুড়া থেকে অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত আসনে সংসদ সদস্য হন।

বগুড়ায় দুদকের আইনজীবী আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। এ সময় নূর আফরোজ বেগমের আইনজীবী সময় প্রার্থনা করেন। কিন্তু আদালত সময় আবেদন না মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দুদকের বরাত দিয়ে আইনজীবী বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা পেয়ে দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ ২০১৪ সালের ডিসেম্বরে নূর আফরোজ বেগমের বিরুদ্ধে মামলা করেন।

দুদক জেলা সমন্বিত কার্যালয়ের তৎকালীন উপপরিচালক আনোয়ারুল হক এই মামলার তদন্ত করেন। তদন্ত শেষে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করায় আদালতে অভিযোগপত্র জমা দেন আনোয়ারুল হক।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, নূর আফরোজ বেগম ২৮ লাখ ১৭ হাজার ১৮৪ টাকার সম্পদের কথা গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন এবং ৫৩ লাখ ২২ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ২০১৭ সালে এই মামলার বিচার কাজ শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাবেক এমপি নূর আফরোজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ১০:২১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২