সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, সন্ধ্যায় শপথ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন দেশটির ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার ৬টা ৩০ মিনিটে তিনি শপথ নেবেন। আজ তার দল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর এই তথ্য জানিয়েছে। শপথ গ্রহণের পর তিনি রাজধানী কলম্বোর একটি মন্দিরে যাবেন। সেখান থেকে ফিরে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শুরু করবেন।

এর আগে বুধবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সঙ্গে তিনি রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন। বৈঠকটির ব্যাপারে ডেইলি মিরর জানিয়েছিল, বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু না জানা গেলেও, আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। বৈঠকে গোতাবায়া প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে প্রস্তাব দেন। আর তিনি প্রেসিডেন্টকে গলের বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যেতে দিতে বলেন।

রনিল বিক্রমাসিংহে হচ্ছেন শ্রীলঙ্কার পরবর্তী প্রধানমন্ত্রী?

প্রসঙ্গত, গত সোমবার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে। তার পদত্যাগের ফলে পদটি শূন্য হয়ে পড়ে। এরপর মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বিরোধীদল সামাজি জানা বালাবউইগেয়ায়ার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসাকে প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সাজিথ জানিয়েছিলেন, প্রেসিডেন্ট পদত্যাগ করলেই কেবল তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। এরপর গতকাল রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেন প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, সন্ধ্যায় শপথ

আপডেট সময় : ১০:৫০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২