সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বরিশাল নগরীর ময়লা খোলায় বৃহৎ শপিং মল স্থাপনের পরিকল্পনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল নগরীর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে বৃহৎ পরিকল্পনার কথা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোশেনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

তিনি জানিয়েছেন নগরীর ময়লা খোলা অন্যত্র স্থানন্তরের পাশাপাশি ওই স্থানে বৃহৎ শপিংমল স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ওই শপিংমলে সিনেমা হলসহ বিনোদনের সকল ব্যবস্থাই রাখা হবে।

মেয়র আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ময়লা খোলার স্থানে সিটি সেন্টার নির্মিত হলে বরিশাল বিভাগের বিনোদন প্রিয় মানুষেরা এসে আনন্দঘন সময় কাটাতে পারবেন।

গত বুধবার ময়লা খোলার স্থান পরিদর্শনে গিয়ে নিজের ফেইসবুক লাইভে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, ময়লা খোলা ও এর আশপাশের বাসিন্দাদের আর বেশীদিন দূর্বিষহ জীবন যাপন করতে হবেনা।

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকায় বর্তমান ময়লা খোলা স্থানান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, এব্যাপারে ভারত সরকারের সাথে ইতোমধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় পুরো অর্থ ছাড় পাওয়া গেলে শায়েস্তাবাদে ময়লা খোলা স্থাপন করা হবে। এব্যাপারে তিনি শায়েস্তাবাদ এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন, ওই এলাকায় ময়লা খোলা স্থানান্তর হলেও সেখানে পরিবেশ বির্পযয়ের কোন আশংকা থাকবেনা।

গার্ভেজ প্লান্ট স্থাপনের মাধ্যমে সকল বর্জ্য রিসাইক্লিং করা হবে। মেয়র আরো বলেন, আমি জানি বর্তমান ময়লা খোলার কারনে স্থানীয় বাসিন্দাদের কতোটা দূর্বিষহ জীবনযাপন করতে হয়। তাঁদের জীবনমান উন্নয়নেই আমি বৃহৎ একটি পরিকল্পনা হাতে নেয়ার চেষ্ঠা করছি।

বর্তমানে ময়লা খোলার প্রায় ৭ একর জমিতে সিটি সেন্টার নির্মানের পরিকল্পনার কথা উল্লেখ করে মেয়র বলেন, আমার পরিকল্পনা আছে দেশের সর্বাধূনিক সুবিধা সম্বলিত একটি শপিংমল নির্মানের।

যেখানে মানুষ তাঁদের প্রয়োজনীয় কেনাকাটার পাশাপাশি বিনোদনের সবটুকু উপভোগ করতে পারবেন। মেয়র বলেন, তাঁর পরিকল্পনা বাস্তবায়নে কেউ যদি উৎসাহী থাকেন তাহলে তিনি এব্যাপারে যোগাযোগ করতে পারেন।

এদিকে ময়লা খোলা স্থাপন পরিদর্শন শেষে দীর্ঘ পথ পায়ে হেটে স্থানীয় বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করেন। এবং অল্প সময়ের মধ্যে সড়ক সংস্কার করে দেয়ার উদ্যোগ গ্রহণ করার কথা জানান।

পাশাপাশি বিভিন্ন জনের নানাবিধ সমস্যার কথা মনোযোগ সহকারে শুনে তাৎক্ষণিক সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল নগরীর ময়লা খোলায় বৃহৎ শপিং মল স্থাপনের পরিকল্পনা

আপডেট সময় : ০৬:০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২