সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর অনুদানের অ্যাম্বুলেন্সে ফেনসিডিল পাচার, পথে দুর্ঘটনার শিকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান দেওয়া অ্যাম্বুলেন্সে মাদক পাচারের সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ‘আঞ্জুমান খাদেমুল ইনসান’ নামে একটি সংগঠনের অ্যাম্বুলেন্স। পরে ওই অ্যাম্বুলেন্স তল্লাশি করে ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল জানান, বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কোড়েরপার এলাকায় ওই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পালিয়ে যায় চালক।

তিনি বলেন, বুধবার বিকেল ৪টার দিকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কোড়েরপাড় ব্রিকস ফিল্ডসংলগ্ন খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে অ্যাম্বুলেন্সে থাকা চালকসহ অন্যদের উদ্ধার করতে এগিয়ে যায়। তারা জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন করেন।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ও ইলিয়গঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে তল্লাশি করে ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আঞ্জুমান খাদেমুল ইনসান নামের ওই সংগঠনটি চাঁদপুর জেলা সদরে কার্যক্রম চালায়।

ওই সংগঠনের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল সমকালকে বলেন, ‘গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে শুনেছি। তবে ফেনসিডিল বহনের বিষয়টি আমার জানা নেই। অ্যাম্বুলেন্সটি পরিচালনার জন্য অন্য একজনকে দায়িত্ব দিয়েছি। গরিব ও অসহায়দের বিনা পয়সায় সার্ভিস দিলেও বিত্তবান রোগীদের কাছ থেকে ফি নেওয়া হয়।’

চান্দিনা থানার ওসি আরিফুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর অনুদানের অ্যাম্বুলেন্সে ফেনসিডিল পাচার, পথে দুর্ঘটনার শিকার

আপডেট সময় : ০৬:২৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২