সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

সিলেটে বিদ্যুৎ লাইন চালু রেখে সংস্কার কাজ করতে লাইনম্যানের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে বিদ্যুৎ লাইন চালু রেখে সংস্কার কাজ করতে লাইনম্যানের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সিলেটর শহরতলীর খাদিমপাড়ায়। জানা যায়, ওই লাইনম্যান একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিলেন। তার নাম সুজন (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মে) সকাল দশটার দিকে খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া ৪ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। শাটডাউন ছাড়াই (বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করে) ওই লাইন সংস্কারের কাজ শুরু হয়। ফলে কাজ শুরুর সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ। তিনি বলেন, ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহের লাইনে মেরামত কাজ করতে গিয়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন।
খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া ৪ নম্বর রোডের বিদ্যুৎ লাইনের সংস্কার কাজের নিয়োজিত প্রতিষ্ঠান মেসার্স আবুল কালাম মন্ডল। এই প্রতিষ্ঠানের কাজের তদারকি করছেন ঠিকাদার সালাম। ওই ঠিকাদারের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
পিডিবি ডিভিশন-৫ এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাটডাউন ছাড়াই ওই ব্যক্তি লাইন সংস্কারের কাজে নামেন। যে কারণে তিনি দুর্ঘটনার শিকার হন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে বিদ্যুৎ লাইন চালু রেখে সংস্কার কাজ করতে লাইনম্যানের মৃত্যু

আপডেট সময় : ০৯:৫০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২