বাবুগঞ্জে গোলাম কিবরিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
- আপডেট সময় : ০১:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২ ২৫৮ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে গোলাম কিবরিয়া( এমপি) ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে।
শনিবার বিকালে কেদারপুর ইউনিয়ন যুব সংহতির আয়োজনে উপজেলার কেদারপুর ইউনিয়নের সোনার বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সিক্স ব্রাদার্স বনাম কেদারপুর খেয়াঘাট একাদশ। খেলায় বিজয়ী হন কেদারপুর খেয়াঘাট একাদশ। কেদারপুর খেয়াঘাট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৯ উইকেটে ৯৭ রান করে। পরে সিক্স ব্রাদার্স ৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৭৫ রান করতে সক্ষম হন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোনার বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মকিতুর রহমান কিসলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর রহমান শরীফ, সোনার বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুর রহমান টুটুল বিশ্বাস,সুপ্রীমকোর্টের আইনজীবী এ্যাড. মোসাদ্দেক বিল্লাহ, বাবুগঞ্জ উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুূদ আহমেদ, কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সালাম, সোনার বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির কেদারপুর ইউনিয়নের আহবায়ক আব্দুল হাকিম হাওলাদার, ইউপি সদস্য মোঃ মুসা আলী, ইউপি সদস্য মোঃ ইব্রাহিম বিশ্বাস,ইউপি সদস্য মোঃ রোকন মৃধা, ইউপি সদস্য মোঃ সেলিম প্রমূখ।

























