লিবিয়া আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুস্ঠিত
- আপডেট সময় : ০৮:৩৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২ ১৫৩ বার পড়া হয়েছে

এস এম সসুজন খান, বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় সেভেন স্টার কমিউনিটি সেন্টারে শুক্রবার বিকালে লিবিয়া আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুস্ঠিত হয়েছে।
এসময় আহবায়ক শাহজাহান মিঞার সভাপতিত্ত্বে, সদস্য সচিব কায়েস মাহমুদ খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা সংরক্ষিত আসনের এমপি মনিরা সুলতানা মনি।
বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়ন দিক তুলেধরে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষে, লিবিয়া আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সভাপতি শাহজাহান মিঞা এবং সাধারন সম্পাদক কায়েস মাহমুদ খান, আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন।
বিশেষ অতিথি ভার্চুয়ালী বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী সভাপতি সিলেট জেলা শাখা-ভিপি শামীম আহমদ,
বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সভাপতি ভালুকা উপজেলা আওয়ামীলীগ এডভোকেট শওকত আলী, যুবলীগ সভাপতি ভালুকা উপজেলা শাখা-আনিসুর রহমান খান রিপন,
সাধারন সম্পাদক এজাদুল হক পারুল।
অন্যান্যের মাঝে আওয়ামী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
সভাপতির সমাপনি বক্তব্যের শেষে শাহজাহান মিঞা ভার্চুয়ালী লিবিয়ার আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

























