সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বিশ্বের অনেক দেশে তেলের দাম দ্বিগুণের বেশি বেড়েছে: কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ভোজ্যতেলের দাম বাড়ার পেছনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে প্রভাবক হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। ইউক্রেন যুদ্ধের প্রভাব তেলের দামে পড়ছে। বাংলাদেশ তো কোনো আইসোলেটেড জায়গা না। যুদ্ধের প্রভাব তো পড়বেই।

তবে দেশের মানুষকে আশ্বস্ত করে ওবায়দুল কাদের বলেন, মানুষ কষ্ট পাবে না। শেখ হাসিনা একজন ক্রাইসিস ম্যানেজার। তিনি করোনা সংকটের সময়েও তার দূরদর্শিতাকে কাজে লাগিয়ে দেশকে বাঁচিয়েছেন। এটা মোকাবিলা করার সাহস ও সততা আমাদের প্রধানমন্ত্রীর রয়েছে।

আজ শুক্রবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের বাজারে আবারও সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভোক্তাপর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৮ ও খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রি হবে। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৮৫ টাকা। একই সঙ্গে প্রতি লিটার পাম অয়েলের দাম ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, আসল কথা হলো- মানুষ আনন্দ পেলে বিএনপি তাতে কষ্ট পায়। মানুষের শান্তিতে বিএনপির গায়ে জ্বালা হয়।

মন্ত্রী বলেন, এবার ঈদযাত্রায় মানুষের আনন্দটা হাসিমুখে দেখেছি। রাস্তা থেকে যাত্রীদের টেলিফোন পাইনি, ঘরমুখো মানুষের কান্না-ভোগান্তি হয়নি। এ কারণে আমি খুব খুশি। যে কারণে ঈদটাও ভাল কেটেছে। বাড়িতে অনেকদিন পড়ে গিয়েছি, বাবা-মায়ের কবর জিয়ারত করেছি। সেখানে বহু মানুষের ঢল নেমেছিল।

ওবায়দুল কাদের বলেন, সড়কের অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো হওয়ায় ঈদযাত্রাও স্বস্তিদায়ক হয়েছে। এছাড়া হাইওয়ে পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক, রোডস অ্যান্ড হাইওয়ের সবাই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যথাযথ দায়িত্ব পালন করেছে।

তিনি জানান, উত্তরবঙ্গে রোডস অ্যান্ড হাইওয়ে নতুন প্ল্যান নিয়ে এগোচ্ছে। তিনটা ফ্লাইওভার করা হয়েছে। নলকা ব্রিজটা অনেক বড় সমস্যা ছিল। এটা আমরা নতুন করে করেছি। এ কারণে এবার ঈদযাত্রায় ঝুঁকিও কম ছিল।

লিংক রোড প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা শামীম ওসমানের (নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি) দীর্ঘদিনের চাওয়া। এখানে ছয় লেনের রাস্তা হবে। ৩৬৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে আগামী বছরের মধ্যে আমরা কাজটা করছি। এ কাজ জনস্বার্থে। কাজেই সেনাবাহিনীসহ যাদেরই জায়গা আছে তাদের সঙ্গে আলোচনা করবো।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পটি ৮ দশমিক ১০৫ কিলোমিটার। এর চুক্তিমূল্য ৩৬৪ কোটি ২৫ লক্ষ টাকা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ প্রকল্পের কাজ আগামী বছর জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে প্রকল্পের ৪৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বের অনেক দেশে তেলের দাম দ্বিগুণের বেশি বেড়েছে: কাদের

আপডেট সময় : ১০:৩৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২