সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বানারীপাড়ায় ঈদ-উল ফিতর উপলক্ষে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২ ২৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৬ মে শুক্রবার বিকেলে বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে ফেরীঘাট সংলগ্ন সন্ধ্যা নদীর তীরে অনুষ্ঠিত ঘুড়ি কাটাকাটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী,যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। বানারীপাড়া স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রুহুল আমিন শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক ও হারুন অর রশিদ,উপজেলা এনজিও সম্বনয় পরিষদের সম্পাদক ও সাংবাদিক এস.মিজানুল ইসলাম,উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আবুল বাশার বাদশা,সম্পাদক এনায়েত হোসেন মোল্লা,ঘুড়ি প্রতিযোগিতার পরিচালনা কমিটির আহবায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ তালুকদার,সদস্য সচিব শামসুদ্দোহা তালুকদার,সদস্য উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন,পৌর কাউন্সিলর এস এম আকবর ও জাহিদ হোসেন সরদার,তুরান মিয়া, উজিরপুর পৌরসভার প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন,বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাষ্টার হায়দার আলী,ক্রীড়া সম্পাদক রিপন বনিক,প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন,প্রভাষক মামুন আহমেদ ও স্বপন মাঝী,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব হোসেন মহসিন,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেন,সাংবাদিক আ. আউয়াল প্রমুখ। বানারীপাড়া স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ অনুষ্ঠানে প্রাণবন্ত সঞ্চালনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. জলিল ঘরামীর লাল দল (১-০) পিরোজপুরের স্বরূপকাঠির ডাক্তার অসাদুজ্জামানের সবুজ দলকে হারিয়ে বিজয়ী হয়। এ প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশগ্রহণ করবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ঈদ-উল ফিতর উপলক্ষে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২