সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

সিরাজগঞ্জে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ সিরাজগঞ্জের কামারখন্দে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। এতে অসুস্থ হয়ে পড়লে ওই নারীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (৩ মে) সন্ধ্যায় কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাতিতে এ ঘটনাটি ঘটে। ওই নারী উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাতি গ্রামের হাছান মাহমুদের স্ত্রী।

বুধবার (৪ মে) কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাতি গ্রামের হাছান মাহমুদের সঙ্গে প্রতিবেশী নজরুল ইসলামের বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার সন্ধ্যায় ওই জমির কলাগাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মাহমুদের স্ত্রী প্রতিপক্ষের বাড়িতে গিয়ে নারী ও শিশুদের মারপিট করার চেষ্টা করেন।

এ সময় প্রতিপক্ষের নারীরা তাকে একটি গাছে বেঁধে মারপিট করেন। পরে তাকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিরাজগঞ্জে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

আপডেট সময় : ১১:১৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২