সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

গাজীপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে ঘরে তালাবদ্ধ রেখে থানায় গেলেন স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২ ২১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর (৩১) গোপনাঙ্গ কেটে তাকে ঘরে তালাবদ্ধ রেখে থানায় গেছেন স্ত্রী।

তালাবদ্ধ ঘর থেকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৩ মে) দিনগত মধ্যরাতে শ্রীপুর পৌর এলাকায় কেওয়া দক্ষিণ খন্ড গ্রামের চেয়ারম্যানবাড়ি মোড় এলাকায় আমান উল্ল্যাহ্ আমাদের মালিকানাধীন ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী যুবকের নাম মো. শরিফ (৩১)। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার সোহাগপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে।

অভিযুক্ত হনুফা (৩০) একই জেলার শ্রীপুর উপজেলার গাজিয়ারন গ্রামের আবু হানিফ বেপারীর মেয়ে। তিনি শরিফের দ্বিতীয় স্ত্রী। ৮-৯ মাস আগে প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর হনুফাকে বিয়ে করেন শরিফ।

ভুক্তভোগী যুবকের বাবা আলাউদ্দিনের ভাষ্য, ‘প্রথম স্ত্রীর সঙ্গে তিন বছর সংসার করার পর তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।

এরপর থেকে শরিফের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না। তাকে বাড়িতেও ঢুকতে দিতাম না। বছরখানেক তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। ওরা যে বিয়ে করছে তাও আমরা জানতাম না।’

বাড়ির মালিক আমান উল্ল্যাহ আমানের স্ত্রী রহিমা খাতুন জানান, রোববার (১ মে) স্বামী-স্ত্রী পরিচয়ে তার বাড়িতে একটি টিনশেড ঘর ভাড়া নেন শরিফ। তখন জানানো হয়েছিল তিনি জয়দেবপুর এলাকায় চাকরি করেন।

পাশাপাশি স্ত্রী ঘরে সেলাইয়ের কাজ করেন। তাদের মধ্যে কোনো ধরনের কলহ ছিল কি না তা তাদের জানা ছিল না।

সোমবার দিনগত রাত ৩টা সাড়ে ৩টার দিকে তাদের ঘুম থেকে ডেকে তোলে পুলিশ। তাৎক্ষণিকভাবে পুলিশের সহযোগিতায় বাড়ির মালিক আমান উল্ল্যাহ তাকে হাসপাতালে নেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজান জানান, তিনি রাতে ওই এলাকায় ডিউটিতে ছিলেন। এসময় থানার ডিউটি অফিসার তাকে ফোনে জানান, স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়ে এক নারী থানায় হাজির হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঘরে তালাবদ্ধ অবস্থায় রেখে এসেছেন।

তিনি আরও জানান, অভিযুক্ত নারী হনুফা বুকে ব্যথা অনুভব করায় তাকে শ্রীপুর থানা থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে বুকের ব্যথা না কমায় তাকেও গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে ঘরে তালাবদ্ধ রেখে থানায় গেলেন স্ত্রী

আপডেট সময় : ০২:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২