সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বরিশালে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। করোনার কারণে গত দুই বছর প্রধান জামাত বন্ধ ছিল, তাই এবার বিপুল সংখ্যক মুসুল্লী প্রধান জামাতে অংশগ্রহণ করবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা থাকায় ঈদগাহে যাবতীয় ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। নগরবাসীকে প্রধান জামাতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র।
বরিশাল বিভাগে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায় সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে।

বিভাগের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের স্বরূপকাঠীর ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়।
ঝালকাঠীর এনএস কামিল মাদ্রাসা মাঠে ঈদের তৃতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা (রা.) দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

বরিশাল জেলার উজিরপুরের গুঠিয়ার দৃষ্টিনন্দন বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

নগরীর বড় বড় মসজিদগুলোতে দুটি করে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৯টায় প্রথম ও ১০টায় দ্বিতীয়, চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ১০টায়, জামে কসাই মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ১০টায়, পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায়, কেন্দ্রীয় কারাগার জামে মসজিদে সকাল ৮টায়, দক্ষিণ আলেকান্দা নূরিয়া স্কুল জামে মসজিদে সকাল ৮টায় এবং খান সড়ক জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

এছাড়াও নগরী এবং বিভাগের ৬ জেলায় সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব ঈদ জামাতের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

আপডেট সময় : ০৮:৫৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২