সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

ঈদযাত্রায় স্বস্তির আশা কাদেরের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

এবারের ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে ঢাকার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সবাই বলছে, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রায় সড়কের অবস্থা ভালো। আগে গাজীপুরের যে জায়গাটায় যানজট থাকত, সেখানেও এবার গাড়ি চলাচল করছে। মহাসড়‌কের কোথাও যানজ‌টে স্থ‌বিরতা নেই। এবারের ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে ব‌লে আমি আশাবাদী।

শুক্রবার ঢাকার গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শনের পর সড়কের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের একই কথা বলেছিলেন তিনি।

অতিরিক্ত ভাড়ার বিষয়ে কাদের বলেন, ‘অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে গতকাল চারটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে। বাস টার্মিনালগুলোতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত আছে। যাত্রীদের অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিচ্ছে।’

গাবতলিতে বি‌ভিন্ন পরিবহন দ্বিগুণ ভাড়া নিচ্ছে- এ বিষ‌য়ে ওবায়দুল কা‌দের ব‌লেন, অভিযোগ যেহেতু এসেছে সেটিকে মিথ্যা মনে করার অবকাশ নেই। ঘটনা ঘটেছে বলেই অভিযোগ আসছে। আমি বিআরটিএর চেয়ারম্যানকে বলে দিচ্ছি, অতিরিক্ত ভাড়ার বিষয়ে নজরদারি বাড়াতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদযাত্রায় স্বস্তির আশা কাদেরের

আপডেট সময় : ০৯:৪২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২