সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ইরানের নৌবাহিনীতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক দুই যুদ্ধজাহাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, দেশের নৌবাহিনীতে জাগ্রোস এবং দামাভান্দ-২ নামে দু’টি ডেস্ট্রয়ার শিগগিরই যুক্ত হচ্ছে। নিজস্ব প্রযুক্তিতে জাহাজ দুটির নির্মাণ কাজ চলছে এবং তা দ্রুত শেষ হবে বলে জানান তিনি।

শুক্রবার রাতে ইসলামিক রিপাবলিক অব ইরান নিউজ নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন শাহরাম ইরানি। খবর-পার্সটুডের।

তিনি বলেন, জাগ্রোস এবং দামাভান্দ দুটিই নতুন প্রজন্মের জাহাজ এবং নিকট ভবিষ্যতে বিশেষ কোন দিবসে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীকে এই দুটি যুদ্ধজাহাজ হস্তান্তর করা হবে।

নৌবাহিনীতে যুক্ত করার আগে যুদ্ধজাহাজ দুটির নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা এবং তাদের প্রযুক্তিগত নির্ভুলতা নিশ্চিত করতে হবে। এই জাহাজে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ইরানের নৌ বাহিনী উন্মুক্ত সাগরের যেকোনো জায়গায় এসব জাহাজকে ব্যবহার করতে পারবে।

অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, দেশীয় প্রযুক্তিতে এ ধরনের উন্নত জাহাজ তৈরির মধ্যদিয়ে দেশের শিল্প সক্ষমতার পরিচয় ফুটে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইরানের নৌবাহিনীতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক দুই যুদ্ধজাহাজ

আপডেট সময় : ১১:৩৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২