সংবাদ শিরোনাম ::
ইউক্রেনে রাতভর ব্যাপক হামলার কথা জানাল রাশিয়া
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২ ১৩৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত রাতে ইউক্রেনের ৩৮৯ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৫টি নিয়ন্ত্রণ পয়েন্ট ও ১৬৯টি এলাকা যেখানে ইউক্রেনের সেনা ও সামরিক সরঞ্জাম রাখা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, গত রাতে ১৫টি অস্ত্র ও গোলাবারুদের গুদাম এবং চারটি সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। এর পর দেশটির রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়ে নিজেদের লক্ষ্য বদলায় মস্কো। এখন ইউক্রেনের দোনবাস ও দক্ষিণাঞ্চল দখলে হামলা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে বেশ সাফল্য পেয়েছে রুশ সেনারা। এ অঞ্চলের খেরসন ও মারিওপোলসহ বেশকিছু এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে মস্কো।























