সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

৫০ কেজির বস্তায় ৩৭ কেজি চাল, চেয়ারম্যান অবরুদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫০ কেজির বস্তায় ৩৭ কেজি ভিজিএফের চাল বিতরণের অভিযোগে চেয়ারম্যানকে অবরুদ্ধ করেছেন বিক্ষুদ্ধ সুবিধাভোগীরা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখার মোকাদ্দেম।

এর আগে বুধবার (২৮ এপ্রিল) দিনগত রাত ৮টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বুধবার দুপুরে ওই ইউনিয়নে চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণ করা হয়। নিয়ম অনুযায়ী ভিজিএফের ৫০ কেজির চালের বস্তা বিতরণ করার কথা। কিন্তু বস্তায় ১২ থেকে ১৩ কেজি চাল কম ছিল। মাপা হলে কোনো কোনো বস্তায় ৩৮ কেজি আবার কোনো কোনো বস্তায় ৩৭ কেজি চাল পাওয়া যায়।

এছাড়া টাকার বিনিময়ে অনেককেই কার্ড দেওয়া হয়েছে। যারা কার্ড পাওয়ার যোগ্য, তারা কার্ড পাননি বলেও অভিযোগ তাদের।

পরে সন্ধ্যার পর চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে এলে উত্তেজিত জনতা একত্রিত হয়ে বিচার দাবি করে তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ রাত ৮টার দিকে চেয়ারম্যানকে সেখান থেকে উদ্ধার করে।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকনকে পরিষদ থেকে বাইরে নিয়ে আসে।

এসময় উপস্থিত সবার কাছে চেয়ারম্যান ক্ষমা প্রার্থনা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫০ কেজির বস্তায় ৩৭ কেজি চাল, চেয়ারম্যান অবরুদ্ধ

আপডেট সময় : ০৮:১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২