সংবাদ শিরোনাম ::
তেতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ ১১৪ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি-
তেতুলিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হাসেন আলী (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে শালবাহান ইউনিয়নের মহুরিহাট থেকে হাসেন আলীকে সন্দেহ জনকভাবে আটক করে তার দেহে তল্লাশি চালিয়ে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত হাসেন শালবাহান ইউপির মহুরি প্রামানিক পাড়া গ্রামের সামসুল হকের পুত্র।
অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়ার নিদের্শনায় এসআই দীনবন্দু’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়।
এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান , নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ব্যবসায়ী যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলারুজু করা হয়েছে ।


























