ঘোড়াঘাটে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২ ১০৬ বার পড়া হয়েছে

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুরের ঘোড়াঘাটে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধায় উপজেলার রানীগঞ্জ মহিলা কলেজ মাঠে এই মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মাদ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ্অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল ্অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী মোঃ হাফিজ।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান লাভলু, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, জামায়াত নেতা ও ৩নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, আজিজার রহমান, পৌর যুবদলের সদস্য সচিব সজিব কবীর এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান ডিপটি সহ ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ।
এতে ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের প্রায় সহরাধিক নেতাকর্মী দোয়া ও ইফতার মাহফিল ্অনুষ্ঠানে ্অংশ গ্রহন করেন।

























