সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বরিশালে বিপুল পরিমানে রেনুপোনা জব্দ, কীর্তনখোলায় অবমুক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স।। বরিশাল নৌ-পুলিশের অভিযানে বিপুল পরিমানে চিংড়ি রেনুপোনা জব্দ করা হয়েছে। গতকাল (২৫ এপ্রিল) ভোররাত আনুমানিক ৫ টার সময় বরিশাল সদর নৌ থানা পুলিশের একটি টিম বরিশালের কীর্তনখোলা নদীর চরমোনাই ঝুনাহার সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করে। এ সময় একটি পরিত্যক্ত ট্রলার থেকে ১৮টি ব্যারেলে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার পিস রেনুপোনা জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৭ লক্ষ ২০ হাজার টাকা।
নৌ পুলিশ সূত্রে জানাগেছে, নৌ-পুলিশ বরিশাল অঞ্চল এর (এসপি) কফিল উদ্দিন এর নির্দেশে বরিশাল সদর নৌ থানার ওসি হাসনাত জামান এর নেতৃত্বে বরিশাল সদর নৌ থানার এসআই আব্দুল হাই, এএসআই মুঈন উদ্দীনসহ নৌ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোররাতে কীর্তনখোলার চরমোনাই ঝুনাহার সংলগ্ন স্থানে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি কাঠবডি ট্রলারে তল্লাশী করে প্লাস্টিকের ১৮ ব্যারেল ভর্তি গলদা ও বাগদা রেনুপোনা জব্দ করেন।
পরবর্তীতে আদালতের নির্দেশক্রমে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির ও মৎস্য কর্মকর্তা বিমল দাসের উপস্থিতিতে জব্দকৃত রেনুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, বরিশাল সদর নৌ থানা পুলিশ জাটকা পাচার রোধের পাশাপাশি অবৈধ রেনুপোনা পাচার রুখতে সর্বদা তৎপর রয়েছে। এছাড়াও বরিশাল সদর নৌ থানার আওতাধীন স্থানসমূহে যেকোন ধরনের অপরাধ রুখতে কঠোর অবস্থানে রয়েছে নৌ পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বিপুল পরিমানে রেনুপোনা জব্দ, কীর্তনখোলায় অবমুক্ত

আপডেট সময় : ০৩:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২