সংবাদ শিরোনাম ::
মাদারীপুরের কালকিনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২ ১৯৭ বার পড়া হয়েছে

মোঃ রাজু আহম্মেদ,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বী(১৩) নামের এক ছাত্রের মৃত্যু মর্মান্তিক হয়েছে। নিহত রাব্বী উপজেলার কালিনগর ফাসিয়াতলার কালাচান বেপারীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার (২৪ এপ্রিল)সকালে বাবার সাথে ধান ক্ষেতে পানি দিতে যায় রাব্বী।সেচ পাম্পে ত্রুটি দেখা দিলে তার বাবা সেটা মেরামতের চেষ্টা করেন।এসময় রাব্বী পাম্পে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে পরে।পরবর্তীতে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, দুর্ঘটনার সংবাদ পেয়েছি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

























