সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

রাজশাহীতে সন্ত্রাসী হামলার শিকার সাবেক পুলিশ সদস্য ও তার পরিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে রাজনৈতিক প্রতিহিংসায় সন্ত্রাসী হামলায় সাবেক পুলিশ সদস্য ও তার পরিবারের সদস্যদের জখম করা ও প্রাণনাশের চেষ্টার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় নগরীর রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গুরুতর আহত পবা উপজেলার সবসার গ্রামের সাদরুল হোসেনের বড় ছেলে মাজাহারুল ইসলাম জুয়েল বলেন, পবা থানার সবসার সাঁকোপাড়া জামে মসজিদে গত ১৫ এপ্রিল জুম্মার নামাজ শেষে পূর্ব রাজনৈতিক শত্রুতার জের ধরে সুলতান আলী আমাকে উদ্দেশ্যে
করে রাজনৈতিক বক্তব্য দিলে আমি তাকে নিষেধ করি। এরই জের ধরে ২২ এপ্রিল সাঁকোপাড়া জামে মসজিদে জুম্মার নামাজরত অবস্থায় সুলতান আমাকে উদ্দেশ্য করে আবরও রাজনৈতিক বক্তব্য প্রদান করে। আমি বাধা দিলে উপস্থিত মুসল্লিগণ বিবাদীকে থামিয়ে
দেন। একই দিন নামাজ শেষে আমি আমার নিজ বাড়ি সবসার সাঁকোপাড়া মােড়ে এনামুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌঁছামাত্রই দলবল-সহ সুলতান ও রবিউল’র হুকুমে একদল সন্ত্রাসী এলােপাথাড়ি ভাবে আমাকে কিলঘুষি, লাথি মেরে আমাকে গুরুতর আহত করে। আশে-পাশের লােকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করলে আমি বাড়িতে চলে আসি। এর কিছুক্ষণ পর আমার বাবা মােঃ সাদরুল হােসেন বড়গাছী হাট জামে মসজিদ থেকে নামাজ শেষে বাড়িতে আসার পথে সাঁকোপাড়া মোড়ে এনামুলের চায়ের দোকানের সামনে আসলে সুলতান ও কাওসারের নেতৃত্বে রবিউল আমার বাবাকে পিছন থেকে ঝাপটে ধরে এবং সুলতান তার হাতে থাকা ধারালাে চাপ্পড় দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার বাবার বাম চোখের উপরে কপালে সজোরে আঘাত করে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। আমার বাবা মাটিতে পড়ে গেলে অন্যান্যরা তাদের হাতে থাকা ধারালাে চাপাতি, লােহার বড়, হাতুড়ি, বাঁশের লাঠি দিয়ে এলােপাথাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় কাটা-ফাটা ও ছিলাফোলা জখম করে। এসময় আমার আমার চাচা রেজাউল করিম(৪৮) আমার তাকে উদ্ধার করার জন্য আসলে মােঃ রিপন তার হাতে থাকা
লােহার রড দিয়ে আমার চাচার থুতনির ডান পাশে সজোরে আঘাত করে ফাটা রক্তাক্ত জখম করে, কামরুল তার হাতে থাকা হাতুড়ি দিয়ে আমার চাচার বুকে সজোরে আঘাত করে এবং অন্যান্য সকল বিবাদীগণ এলােপাথাড়ি ভাবে মারপিট করে আমার চাচাকে গুরুতর আহত করে। পরে আশেপাশের উপস্থিত লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা বিভিন্ন ভয়ভীতি ও প্রাননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল হতে চলে যায়। আহতদের স্থানীয় লােকজন সহায়তায় চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে ঘটনার দিন রাতে পবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়ে গেছে, মামলা গ্রহন করা হবে ; আসামী গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে সন্ত্রাসী হামলার শিকার সাবেক পুলিশ সদস্য ও তার পরিবার

আপডেট সময় : ১০:০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২