সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

রেস্টুরেন্টে ইফতারি খেয়ে বিচারকসহ অসুস্থ ৩০, গ্রেপ্তার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::: পাবনায় ইফতারি খেয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া ও তাঁর অধীন আদালতের ৯ বিচারকসহ তাঁদের পরিবারের অন্তত ৩০ জন অসুস্থ হয়েছেন। এ ঘটনায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় মামলা করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কাশমেরী রেস্টুরেন্টের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহরের রূপকথা রোডের কাশমেরী রেস্টুরেন্টের স্বত্বাধিকারী হাসানুর রহমান রনি, ব্যবস্থাপক সাব্বির হোসেন ও নাজমুস সাদাত মাসুদ।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের একজন বিচারকের বিদায় উপলক্ষে বিদায় অনুষ্ঠান ও ইফতারের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনস্থ আদালতের ৯ জন বিচারক ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারের জন্য ৭০ প্যাকেট ইফতারি ও বিরিয়ানি সরবরাহের জন্য পাবনা শহরের রূপকথা রোডের কাশমেরী হোটেলে অর্ডার দেওয়া হয়। হোটেল থেকে সরবরাহ করা ইফতারি ও খাবার খেয়ে অন্তত ৩০ জন অসুস্থ হন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের মধ্যে ছয়জনকে পাবনার বেসরকারি শিমলা হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অন্যরা নিজ নিজ বাসায় প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, তিনি ও তার স্ত্রী ওই রেস্টুরেন্টের ইফতারের খাবার খেয়ে অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় পাবনার সিভিল সার্জন কার্যালয়ের নিরাপদ খাদ্য পরিদর্শক মাহবুব আলম বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন,২০১৩-এর ৩৩ ধারায় সদর থানায় মামলা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় কাশমেরী রেস্টুরেন্টের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাদী নিরাপদ খাদ্য পরিদর্শক মাহবুব আলম বলেন, ‘ঘটনার বিষয়ে জানার পর ওই রেস্টুরেন্টের সরবরাহ করা খাবার পরীক্ষা করে দেখা যায় খাবারগুলো বাসি, দুর্গন্ধযুক্ত এবং অত্যধিক তৈলাক্ত ছিল। খাবারগুলো খাওয়ার অনুপযুক্ত ছিল, যে কারণে তারা খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রেস্টুরেন্টে ইফতারি খেয়ে বিচারকসহ অসুস্থ ৩০, গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৮:৪৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২