বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল
- আপডেট সময় : ০৪:৫২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ ২৫৯ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার
বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলনের সঞ্চালনায় ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল -৩ (বাবুগঞ্জ – মুলাদী) আসনের সাবেক সাংসদ এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান, মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম খান মিঠু
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. ক. ম মিজানুর রহমান,
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শাহিনুল ইসলাম সিকদার, মোঃ আব্দুল মান্নান মাস্টার, মোঃ নজরুল ইসলাম হাওলাদার, মোস্তফা কামাল চিশতি, মোঃ কামাল হোসেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

























