সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বানারীপাড়ায় লটারীর মাধ্যমে ৪ টি গার্ডার ব্রিজ নির্মাণ কাজে ঠিদাদার নির্বাচন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় লটারীর মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় ৪ টি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ঠিকদার নির্বাচিত করা হয়েছে। ২১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার কার্যালয়ে এ লটারী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসান জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ৩ কোটি ২৯ লাখ ১২ হাজার ৪১৪ টাকার প্রাক্কলিত ব্যয়ে বানারীপাড়ার বিভিন্ন ইউনিয়নে ৪ গ্রুপে ৪ টি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের জন্য মোট ১০৭টি ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেন। ফলে ঠিকাদার নির্বাচন করার জন্য লটারীর আয়োজন করা হয়। বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসান এ লটারী পরিচালনা করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা উপস্থিত ছিলেন। লটারীর মাধ্যমে বানারীপাড়ার মেসার্স এনাম এন্টারপ্রাইজ ১ নম্বর গ্রপ ও মেসার্স রুমা এন্টারপ্রাইজ ২ নম্বর গ্রুপ, উজিরপুরের মেসার্স ফেরদৌসি কন্সট্রাকশন ৩ নম্বর গ্রুপ ও বরিশালের মেসার্স দেশ বিল্ডার্স ৪ নম্বর গ্রুপের কাজ পান। এদিকে লটারীর মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে ঠিকাদার নির্বাচন করায় অংশগ্রহণকারী ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো সন্তোষ প্রকাশ করেছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় লটারীর মাধ্যমে ৪ টি গার্ডার ব্রিজ নির্মাণ কাজে ঠিদাদার নির্বাচন

আপডেট সময় : ০৪:৫৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২