বাবুগঞ্জে ঈদ উপলক্ষে অতিরিক্ত সচিবের খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ১২:০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২ ৯০ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে সেচ্ছাসেবী সংস্থা সেলফ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ ( এসডিআই) কর্তৃক এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদিত এএফসি-১ প্রকল্পের আওতায় Helping hand for relief and development ( HHRD) U.S.A এর অর্থায়নে অসহায় পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেট বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
বুধবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঘটকের চর গ্রামে কর্মহীন ১ শত ৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীতে ছিল চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
বাবুগঞ্জের কৃতি সন্তান ও পানিসম্পদ পরিকল্পনা সংস্থার পরিচালক মোঃ দেলওয়ার হোসেনের প্রচেষ্টায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ গোলাম কিবরিয়া, মোঃ রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মোঃ হালিম প্রমূখ।

























