ঘোড়াঘাটে কৃষকলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ১২:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২ ১১৮ বার পড়া হয়েছে

মোঃ শশিদুল ইলাম আকাশ,ঘোড়াঘাট(দিনাজপুর)
কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ কৃষকলীগের সুবর্ণ জয়ন্তী ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে র্যালী,আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ কৃষকলীগ ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজনে রাণীগঞ্জ বাজার দলীয় কার্যালয়ে কেক কাটা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প স্তবক ্অর্পণ,দোয়া খায়ের আয়োজন করা হয়। এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচি পালন শেষে পরে কেক কেটে উদ্বোধন করেন উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শশিদুল ইলাম আকাশ।
এ সময় বিশেষ ্অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং পালশা উনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আঃ হামিদ, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আল মাহমুদ। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সহ- সভাপতি হায়দার আলী,সাধারণ সম্পাদক মিলন চন্দ্র মন্ডল,১ নং বুলাকীপুর উনিয়ন সভাপতি জিয়ারুল ইসলাম,কৃষক নেতা জাহিদুল ইসলাম,হাফিজার রহমান,জাইদুল ইসলামসহ অনেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

























