সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

অবশেষে শপথ গ্রহণ করেছে পাকিস্তানের ৩৪ সদস্যেরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

অবশেষে শপথ গ্রহণ করেছে পাকিস্তানের ৩৪ সদস্যের নতুন মন্ত্রিসভা। মঙ্গলবার তারা শপথ নেন। সোমবার এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভি এ অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নিলে শপথ পিছিয়ে যায়।

মঙ্গলবার প্রেসিডেন্ট আলভির অনুপস্থিতিতে দেশটির উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

জিও টিভির এক প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভায় ৩১ জন কেন্দ্রীয় মন্ত্রী, তিন উপদেষ্টা ও তিনজন প্রতিমন্ত্রী আছেন।

মন্ত্রিসভা পরিষদের তালিকা অনুযায়ী, ক্ষমতাসীন জোটের প্রধান শরীক ও ন্যাশনাল অ্যাসেম্বলির শীর্ষ দল পিএমএল-এন থেকে ১২ কেন্দ্রীয় মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। পিপিপি থেকে এসেছেন নয়জন কেন্দ্রীয় মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও একজন উপদেষ্টা।

জেইউআইএফ থেকে ৪, এমকিউএম-পাকিস্তান থেকে ২ এবং জেডব্লিউপি, বিএপি ও পিএমএল-কিউ থেকে একজন করে মন্ত্রী নিয়োগ পেয়েছেন।

সূত্র জানায়, দেশটির ক্ষমতাসীন জোট এখনও বর্তমান রাষ্ট্রপতিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়নি। কারণ এর জন্য জাতীয় ও আঞ্চলিক অ্যাসেম্বলির পূর্ণ সমর্থন প্রয়োজন।

ক্ষমতাসীন জোট কোনো একটি সুবিধাজনক সময়ে পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, তা নির্ধারণ করবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবশেষে শপথ গ্রহণ করেছে পাকিস্তানের ৩৪ সদস্যেরা

আপডেট সময় : ০৮:২২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২