বাবুগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ কেজি গাঁজা ও ৩০পিচ ইয়াবাসহ আটক- ২
- আপডেট সময় : ০৪:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ ৮৮ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন থেকে ৩ কেজি গাঁজা ও ৩০ পিচ ইয়াব বড়িসহ ২ জন আটক হয়েছে।
এ ঘটনায় বাবুগঞ্জ থানায় মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মোঃ ইশতিয়াক হোসেন বাদি হয়ে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা গোয়েন্দা শাখার
বিভাগীয় সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেনের নেতৃত্বে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সোপান শরীর (৩৯) এবং মোঃ সুমন হাওলাদার (৩৩)কে ৩ কেজি গাঁজা ও ৩০পিচ ইয়াবা বড়িসহ আটক করা হয়।
আটককৃত মোঃ সোপান শরীফ বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামের মৃত হারুন অর রশিদ এর ছেলে। মোঃ সুমন হাওলাদার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের জুগীরকান্দা
গ্রামের আব্দুল মালেক হাওলাদারের পুত্র।
অভিযানে অংশগ্রহন করেন বরিশাল জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক খোন্দকার জাফর আহমেদ, সহকারী উপপরিদর্শক মোঃ ফারুক হোসেন, মোঃ আব্দুল হামিদ,মোঃ ইমাম হোসেন শামীমসহ একটি চৌকশ টিম।


























